সুমন সরকার, ভালুকা, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকা দক্ষ, মেধাবী,মানবিক ও পরিশ্রমী ইউএনও হাসান আব্দুল্লাহ মাহমুদ এর সাথে যুক্ত হয়েছেন আরেকজন মেধাবী ও পরিশ্রমী কর্মকর্তা । আর তিনি হচ্ছেন ভালুকার সহকারী কমিশনার (ভূমি) ও ভালুকার পৌর প্রশাসক ইকবাল হোসেন। ভালুকায় যোগদান করেই ইউএনও এর সাথে বৃষ্টির মধ্যে রাস্তা পরিদর্শন ও নতুন রাস্তা নির্মাণের পরিকল্পনায় নেমেছেন অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে। ইউএনও পুর্বেও বৃষ্টিতে ভিজে উচ্ছেদ অভিযান সহ পরিচ্ছন্ন নগরী গড়ার কাজে অংশগ্রহণ করেছেন এখন সেইম সহযোগী পেয়ে পরিকল্পিত কাজ গুলির আরো উত্তরোত্তর সফলতা পাবেন এমটাই মনে করছে ভালুকাবাসী।
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া