অনলাইন ডেস্ক : ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’র অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (মূসক পরিবীক্ষণ ও করদাতা সেবা) তানজিনা রইসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।
বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের সই করা ও জনস্বার্থে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে এই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা অপরিহার্য ও যৌক্তিক বিবেচিত হয়েছে।
বরখাস্তকালীন তানজিনা রইস সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ভাতা প্রাপ্ত হবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া