মোঃ আমজাদ হোসেন মিয়া, মাদারীপুর : গত ০৮ আগস্ট শুক্রবার গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও জহবাই করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা আইনের দাবিতে গত ১০ আগস্ট রবিবার সকাল ১০ টায় মাদারীপুরের শিবচর উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে শিবচর ৭১ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন শিবচর শাখার সভাপতি হাফেজ জাফর আহমেদ, আরো উপস্থিত ছিলেন শিবচর প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবু খায়ের খান, শিবচর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম হায়দার আলী আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক আধুনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন মিয়া, দৈনিক ইনকিলাব রাসেল মিয়া, আজকের দর্পণ মীর ইমরান, দৈনিক নবচেতনার অপূর্ব জয়, দীপ্ত টিভির রফিকুল ইসলাম রাজা, দৈনিক আমার দেশ সরোয়ার হোসেন, দৈনিক জনকণ্ঠের কামরুল ইসলাম, গ্লোবাল টিভির প্রতিনিধি কাইয়ুম শেখ, এশিয়া টেলিভিশনের রুবেল মোড়ল, দৈনিক কালের কণ্ঠ ও ডেইলী সানের এস.এম. দেলোয়ার হোসাইন, দৈনিক নয়াদিগন্তের মো. শাহিন মিয়া, দৈনিক হুংকারের মেহেরাব হোসেন, দৈনিক আমার বার্তার মো. রিয়াজ রহমান, জামায়াতে ইসলাম বায়তুল মাল সম্পাদক মাওলানা অলি উল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।
পরে সকল সাংবাদিকরা মিলে বিক্ষোভ মিছিল নিয়ে শিবচর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া