তারিকুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ফান্দাউক ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৭ আগস্ট) উপজেলার ফান্দাউক ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সহ-সভাপতি শেখ রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক তাকিউল ইসলাম, বিশেষ অথিতি তরুণ সংগঠক বক্তিয়ার উজ্জামান গালিব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিল চৌধুরী মো: ডালিম, বিশেষ অথিতি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু, বিশেষ অথিতি চাপড়তলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, ফান্দাউক ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আকবর, উপজেলা যুবদলের সদস্য মান্নান মিয়া, যুবনেতা খোয়াজ আলী সহ ইউনিয়ন ছাত্রদলের জিয়া,তানভীর, মোক্তার, সজিব, মান্নান, সুরেশ দাস প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আগামীর রাষ্ট্র ৩১ দফার ভিত্তিতে পরিচালিত হবে জানান।
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া