আব্দুল্লাহ আল ফয়সাল, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের ১১হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১শে) অক্টোবর সকালে উপজেলা মিলনায়তনে নোয়াখালী উপকূলীয় বন বিভাগ, সদর উপজেলা প্রশাসন এবং লক্ষ্মীপুর সদর নার্সারি রেঞ্জ যৌথ উদ্যোগে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ,সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘শিশুদের ছোটবেলা থেকেই গাছ লাগানোর গুরুত্ব বোঝাতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।’
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বন অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
এই কর্মসূচির আওতায় উপজেলার ২৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ হাজার চারা বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া