মোঃ ওসমান গনি আকন : জাজিরা উপজেলার এসি ল্যান্ডের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগসূত্রে জানা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার সরকারি মোহর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ লিয়াকাত হোসেন এর কাছ থেকে তিনি জমি সংক্রান্ত একটি বিষয় সমাধান করার জন্য এক লক্ষ টাকা ঘুষ দাবি করেন। ভুক্তভোগী লিয়াকত হোসেন দাবি করেন আমি প্রথমে তার দাবিকৃত এক লক্ষ টাকার মধ্যে আশি হাজার টাকা প্রদান করিলে সে আমার কাজটি সমাধান করবে বলে জানান, কিন্তু সমাধান তো করেননি উল্টো আমাকে হয়রানি শিকার করেন। এজন্য আমি বিভাগীয় কমিশনারের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করি। ভুক্তভোগী আরো জানান যে ওই ভূমি কর্মকর্তা সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ভুক্তভোগীর কাছ থেকে ঘুষের টাকা নিলেও সমাধান মেলেনি। এজন্য তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী ও ভুক্তভোগীরা।
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া