নিজস্ব প্রতিবেদক : খাদ্য অধিদপ্তরের অধীন ঢাকা রেশনিং বিভাগের ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রমে এসেছে নতুন গতি। নতুন ওএমএস ডিলার নিয়োগের পর রাজধানীতে দোকান ও ট্রাক মিলিয়ে ১৯১টি পয়েন্টে আরও সুশৃঙ্খল ও নিয়মিতভাবে খাদ্যপণ্য বিক্রি হচ্ছে। এতে স্বল্প আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে চাল ও আটা সংগ্রহ সহজ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান ব্যবস্থাপনায় ও মহাপরিচালক মুঃ জসীম উদ্দিন খান এর তত্ববধানে ও সার্বক্ষণিক তদারকিতে ওএমএস কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে। ফলে সাধারণ মানুষও আগের তুলনায় সহজে সরকারি সহায়তার এই সুবিধা পাচ্ছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় সুবিধাভোগীদের মধ্যেও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জানতে চাইলে তিনি বলেন, "দেশবাসীর সহযোগিতা ছাড়া শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়। কোথাও কোনো অনিয়ম দেখলে আমাদের জানাবেন। আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে কঠোর হাতে তা দমন করব।"
গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অনিয়মের তথ্য পেলে সংবাদ প্রকাশের আগে আমাদের অবহিত করুন। আমরা কী ব্যবস্থা নিয়েছি, সেটিও জনগণের সামনে তুলে ধরুন। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে। মাঠপর্যায়ে তদারকির মাধ্যমে গণমাধ্যমকর্মীদেরও কাজের স্বচ্ছতা প্রমানে সহযোগীতার আহবান জানান তিনি।
এআরও'দের উদ্দেশ্য করে তিনি বলেন, মাঠপর্যায় থেকে কোন অনিয়মের অভিযোগ পেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগন ব্যবস্থা গ্রহন করা হবে এবং একইভাবে ডিলারদের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিবভাবে এআরও'দের ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন।
সংশ্লিষ্টদের মতে, প্রশাসনের কার্যকর তদারকি, ডিলারদের দায়িত্বশীলতা এবং জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে ওএমএস কার্যক্রম আরও জনবান্ধব হবে। একই সঙ্গে সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচির প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া