ওসমান গণি সৈকত : কক্সবাজার জেলার নবগঠিত মাতামুহুরী উপজেলার শাহারবিলস্থ চকরিয়া রেলওয়ে স্টেশনে কক্সবাজার-ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি কার্যকরের দাবিতে রেলমন্ত্রী বরাবর ফের আবেদন করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৬ অক্টোবর একই দাবিতে আবেদন করার পর ৭ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো চকরিয়া স্টেশনে কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হয়নি।
আবেদনকারী সাংবাদিক ও সচেতন নাগরিক সাঈদী আকবর ফয়সাল বলেন, চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হলে মাতামুহুরী, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, লামা ও আলীকদমসহ আশপাশের কয়েক লাখ মানুষের যাতায়াত সহজ হবে এবং পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। তাই জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে দ্রুত যাত্রাবিরতি কার্যকরের জন্য তিনি রেলমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া