ওসমান গণি সৈকত : কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুল আলিম।
সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে।
মো. আবদুল আলিম দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার ব্যবস্থাপনায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।
সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
এদিকে সভাপতি নির্বাচিত হওয়ায় মো. আবদুল আলিম সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া