ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে লক্ষ্যে দেশব্যাপী বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি'র আহ্বানে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রেসক্লাব সামনে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝালকাঠি শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে জেলার বিভিন্ন ফার্মেসীর শতাধিক ব্যবসায়ী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি আহবায়ক সৈয়দ সালাউদ্দিন ফেরদৌস, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান খান, সদস্য খালিদ ইমরান নান্নু, বাদল খন্দকার,অসিত কুমার সাহা প্রমুখ।
এসময় ব্যবসায়ীরা বলেন,ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি,যেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রæত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন,ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষদ সরবরাহ বন্ধ করা ও সকল ঔষদের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া