নীলফামারী ডোমার উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে ডোমার নাট্য সমিতি হলরুমে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার,শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাভলু,মহিলা দলের সভাপতি আসমা তারা লাকি,সাধারণ সম্পাদক শাহানারা বিথি,ছাত্রদলেল সদস্য সচিব আশরাফুল আলমসহ অনেকে।
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া