নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া : বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নেের গোকর্ণ গ্রামের তৌহিদি জনতা ও সাধারণ মুসল্লিরা প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দিনভর বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ সৈয়দ পাড়ার ইমাদ উদ্দিন শুভ নামের এক ব্যক্তি বুধবার (১১ জুন ) তার ফেসবুক আইডিতে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। এ ঘটনার পর থেকেই তৌহিদি জনতা বিক্ষোভে ফেটে পড়ে।অভিযুক্ত ব্যক্তি গোকর্ণ গ্রামের সাবেক ব্যাংকার সৈয়দ সালাহউদ্দিন মুকুলের বড় ছেলে এবং বর্তমানে সে আমেরিকায় বসবাস করছে।
বিক্ষোভকারিরা সৈয়দ সালাহ উদ্দিন মুকুলরর বাড়ির বাড়ির সামনে বিক্ষোভ ও অবরোধ করে।
দীর্ঘ প্রায় চার ঘণ্টা ধরে চলা অবরোধের পর প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত ইমাদ উদ্দিন শুভকে গ্রেফতার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেওয়া হলে তৌহিদি জনতা অবরোধ তুলে নেয়।
এ সময় ঘটনাস্থলে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম সহ উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া