মো: ফারুকুল ইসলাম, কলিগঞ্জ, গাজিপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যবাহী বেলাই বিলে বিভিন্ন প্রজাতির দেশী মাছের পোনা অবমুক্ত করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ জুন) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী বেলাই বিলের বক্তারপুর ইউনিয়নাধীন নলী ব্রিজ, নাগরী ইউনিয়নের শিমুলিয়া ও জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহি এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে রুই, কাতল, মিরকা, গ্লাসকাফ, কারফু,পুটিসহ বিভিন্ন প্রজাতির ৩ হাজার পিস এবং কৈ ও শিং ৫০ হাজার পিসসহ বিভিন্ন প্রজাতির দেশী মাছের প্রায় ৫৫ হাজার মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
এই সময় অন্যান্যের মাঝে উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আবুল হোসেন আকাশ, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানসহ স্থাণীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া