সুমন সরকার, ভালুকা : ময়মনসিংহের ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব হাতেম খান হজ পালন শেষে দেশে ফিরেছেন। দেশে ফিরে তিনি ভালুকা পৌর এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। নয়টি ওয়ার্ডে রাজনৈতিক কর্মী সম্মেলনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এছাড়াও রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। দানশীল ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত আলহাজ্ব হাতেম খান সবসময়ই মানুষের পাশে আছেন।
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া