০১:২১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় উন্নত চিকিৎসার লক্ষ্যে সাপের এক্স-রে

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৪:৪২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ১৫৬ টাইম ভিউ

সৌমিত্র সুমন, স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর কলাপাড়ায় আহত এক কাল সাগিনী সাপের উন্নত চিকিৎসার লক্ষ্যে এক্স-রে করা হয়েছে। স্থানীয় প্রাণিপ্রেমী সংগঠন ‘এনিমেল লাভারস অফ পটুয়াখালী’-এর সদস্যরা ব্যতিক্রমী এ উদ্যোগ নেন।

গতকাল (বুধবার) রাতে পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে সাপটির এক্স-রে করা হয়। এতে দেখা যায়, সাপটির শরীরের মাঝ বরাবর হাড়ে ফাঁটল ধরেছে। এক্স-রের আগে সকালে কলাপাড়ার পাশ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা গ্রামের দফাদারবাড়ি সংলগ্ন এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন লাঠি দিয়ে পেটাচ্ছিল সাপটিকে। তখন প্রাণিপ্রেমীরা গিয়ে সাপটি উদ্ধার করেন।

প্রাপ্তবয়স্ক সবুজ, লাল ও কালো ডোরাকাটা এ সাপটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট।

‘এনিমেল লাভারস অফ পটুয়াখালী’-এর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান জানান, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিকের সহায়তায় এক্স-রে করানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে।

সাধারণত সাপের এক্স-রে খুব একটা দেখা যায় না। এ ব্যতিক্রমী পদক্ষেপে সচেতন মহল প্রাণী সুরক্ষায় এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

পটুয়াখালীর কলাপাড়ায় উন্নত চিকিৎসার লক্ষ্যে সাপের এক্স-রে

আপডেটের সময় : ০৪:৪২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫