
মোঃ শহিদুল ইসলাম : সেবাগ্রহীতাদের সঙ্গে ভদ্র ও আন্তরিক আচরণ, নিয়মতান্ত্রিকভাবে সেবা প্রদান এবং সরকারি দায়িত্ব পালনে নিষ্ঠার মাধ্যমে তিনি কর্মস্থলে ইতিবাচক ভূমিকা রাখছেন বিআরটিএ কর্মকর্তা জিয়াউর রহমান। বিভিন্ন প্রয়োজনে তার কাছে আসা মানুষদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং নিয়ম অনুযায়ী সহযোগিতা করার বিষয়ে তিনি সচেষ্ট থাকেন বলে সংশ্লিষ্টদের দাবি।
বিআরটিএ ঢাকা মেট্রো-১ এর সহকারি পরিচালক (মোটরযান) জিয়াউর রহমানের আচরণ ও দায়িত্বশীলতা নিয়ে সেবাগ্রহীতাদের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সরকারি সেবা সহজ ও স্বচ্ছ করার ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসনীয় বলে মনে করেন স্থানীয় সচেতন মহলের অনেকে।
কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্ববোধ বজায় রাখার পাশাপাশি মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার প্রত্যাশা রয়েছে তার সহকর্মী ও সেবাগ্রহীতাদের মধ্যে। সরকারি প্রতিষ্ঠানে মানুষের আস্থা বৃদ্ধি করতে দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
সচেতন মহলের প্রত্যাশা, জিয়াউর রহমান ভবিষ্যতেও সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের কল্যাণে অবদান রাখবেন।
মোঃ শহিদুল ইসলাম 








