০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার ডাকাত শাহীনের’ সহযোগী আবছার অস্ত্র-গোলাবারুদসহ আটক

ওমর ফারুক, কক্সবাজার : কক্সবাজার রামুর গর্জনিয়া থেকে সীমান্ত চোরাচালানচক্রের প্রধান ডাকাত শাহীন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আবছারকে (৩৪) আটক করেছে বিজিবি।
বিজিবি জানিয়েছে- মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রাম থেকে নুরুল আবছার কে ৪টি দেশীয় একনালা বন্দুক, ১টি দেশীয় দুইনালা বন্দুক, ৮রাউন্ড গোলাবারুদ,৬টি খালি খোসা সহ আটক করে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি।
গত ২১ জুলাই সীমান্তের জামছড়ি বিওপি জব্দকৃত ৯৬৬০ পিস বার্মিজ ইয়াবার মামলায় পলাতক আসামী ছিল নুরুল আবছার। সে গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামের ফরিদুল আলমের ছেলে।
নুরুল আবছার ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যাকান্ডের সাথে ডাকাত শাহীনের বাহিনীর সাথে সরাসরি সম্পৃক্ত ছিল বলে দাবি করেছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, ‘সীমান্ত ও পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাহীনের গরু ও মাদক চোরাচালানে নুরুল আবছার অন্যতম সহযোগী। নুরুল আবছার ডাকাত শাহীনের মিয়ানমার থেকে আনা গরুর খামারের ম্যানেজার ছিল বলে জানা যায়। এছাড়া ডাকাত শাহীনের বর্তমান নানা এজেন্ডা বাস্তবায়নে জড়িত ছিল।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

কক্সবাজার ডাকাত শাহীনের’ সহযোগী আবছার অস্ত্র-গোলাবারুদসহ আটক

আপডেটের সময় : ১১:০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫