০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের নেতৃত্বে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ১০:০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ১০৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : আজ মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছে অন্তবর্তী সরকার। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঘোষণাপত্র অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আর এ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত থাকবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের দল অংশ নেবে। দলের বাকিরা হলেন— বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।

সোমবার গুলশানে চেয়ারপারসন অফিসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে বৈঠক শেষ হয় রাত সাড়ে ১০টায়। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

মির্জা ফখরুলের নেতৃত্বে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

আপডেটের সময় : ১০:০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫