
শরীয়তপুর থেকে স্টাফ রিপোর্টার ফিরোজ খান : শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভার ঐতিহ্যবাহী মহিষকান্দি ৯নং ওয়ার্ডে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বিকেলে উত্তর হাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা আয়োজন করা হয়।
৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবুল সরদার। প্রধান অতিথি ছিলেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাবু শেখ।
সমাবেশে বক্তব্যে গোসাইরহাট থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌরসভা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য শিমুল সরদার বলেন, আমার বাবা মরহুম সরদার মনিরুজ্জামান ছিলেন গোসাইরহাট বিএনপির প্রতিষ্ঠাতা। আজকের কর্মীসভা আমাদের নেতা মিয়া নূর উদ্দিন অপু’র নির্দেশে অনুষ্ঠিত হয়েছে। সামনে নেতৃবৃন্দের দিকনির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে বিএনপিকে এগিয়ে নেওয়া হবে।
এসময় বক্তারা আরও বলেন, নতুন রাজনৈতিক রূপরেখা ও নেতৃত্ব গঠনের মাধ্যমে বিএনপিকে শক্তিশালী করে তোলা হবে। যে কোনো প্রতিরোধ ও চ্যালেঞ্জ মোকাবিলা করে দলকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
রিপোর্টারের নাম 









