
জাকির হোসেন সুজন, বিভাগীয় ব্যুরো চীফ রংপুর : ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২০/০৮/২০২৫ তারিখ রাত ০৮.৩০ ঘটিকার সময় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন ০৩ নং তুষভান্ডার ইউনিয়নের অন্তর্গত কাশিরাম (করিমপুর) সাকিনস্থ মেসার্স এ.আর ট্রেডার্স নামক দোকানের সামনে হাতিবান্ধা হতে লালমনিরহাটগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনার সময় একটি অটো তল্লাশি করে সিটের নিচে প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ৫০ বোতল ফেন্সিডিল ও ৯৭ বোতল ESKuf এবং একটি অটো উদ্ধার’সহ আসামি ১। মোঃ সুমন ইসলাম (২২), পিতা-হোসেন আলী, সাং-কিশমত মদাতী এবং ২। জয়নাল আবেদীন (২৪), পিতা-সাইফুল, সাং-খালিশা মদাতী, উভয় থানা-কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট’দ্বয়কে করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামি’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 









