
মোঃ শামছুল আলম লিটন ভ্রাম্যমাণ প্রতিনিধি : ডিপ্লোমা প্রকৌশলীদের ওপর লাঠিচার্জ, আটক এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার বেলা ১১টার পরে ইন্সটিটিউট গেট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের কলোনি এলাকা প্রদক্ষিণ শেষে ইন্সটিটিউটের মূল ফটকের সামনে সমাবেশে করে। সমাবেশে বক্তারা বলেন, ডিগ্রি প্রকৌশলীদের অবাস্তব ও বৈষম্যমূলক তিন দফা দাবি মানা হবে না। এর বিরুদ্ধে আন্দোলনে নামলে ডিপ্লোমা প্রকৌশলীদের উপর অন্যায়ভাবে লাঠিচার্জ ও আটক করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে আটককৃতদের মুক্তি দাবি করেন। বক্তারা আরো বলেন, ডিগ্রি প্রকৌশলীদের ৩ দফা দাবি মানা হলে ডিপ্লোমা প্রকৌশলীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।
তারা আটককৃতদের অতি দ্রুত মুক্তি ও ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
রিপোর্টারের নাম 









