০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসামে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৮:৪০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭১ টাইম ভিউ

জি.এম এস রুবেল, লাকসাম, কুমিল্লা : পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বিদ্যমান সংখ্যানিয়ন্ত্রণ বাতিল, আধুনিক ও টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ে তোলা এবং গ্রামীণ জনগণের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার দাবিতে কুমিল্লায় অবস্থান কর্মসূচি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কার্যালয়ের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের গঠিত উচ্চক্ষমতা সম্পন্ন কমিটির ছয় দফা প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে বাজেট প্রণয়নের রূপরেখা তৈরি করে তা কার্যকর করার আহ্বান জানান তারা।

কর্মচারীরা আরও অভিযোগ করেন, হেয়মূলকভাবে কয়েকজন বর্ষীয়ান কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। এই আদেশ বাতিল করে দ্রুত পদায়নের দাবি জানান তারা। এ ছাড়া জরুরি সেবায় নিয়োজিত লাইনম্যানদের পুনরায় তাদের আগের কর্মস্থলে ফিরিয়ে দেওয়ারও জোর দাবি তোলেন বক্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা লাকসাম সিটি নিউজকে বলেন, নিম্নমানের সামগ্রী কিনে আমাদেরকে তা গ্রাহকের নিকট পৌঁছাতে বাধ্য করা হয়, এতে ভুতুড়ে বিল, মিটার অকেজোসহ নানান সমস্যায় পড়ে গ্রাহক। এসবের ভার বহন করতে হয় সাধারণ গ্রাহকদেরকেই। এছাড়া রাতের নোটিশে সকালে বদলির আদেশের মতো হয়রানির অভিযোগ করেন তিনি।

আন্দোলনকারীরা বলেন, বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলন আরও কঠোর হবে।

জেনারেল ম্যানেজার মোঃ শহীদ উদ্দিন বলেন, এই ইস্যুর আমি পক্ষেও না বিপক্ষেও না। আন্দোলন নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

উল্লেখ্য, দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী একযোগে এই কর্মসূচি পালন করছেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

লাকসামে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

আপডেটের সময় : ০৮:৪০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫