০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে নিহত ৫, আহত ১০

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৩:২৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১০১ টাইম ভিউ

‎আব্দুল্লাহ আল ফয়সাল, ‎লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ‘আনন্দ পরিবহন’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয় অন্তত ২০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎‎উপজেলার চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর এলাকার মোরশেদ আলম(৫০), জয়নাল আবেদিন (৫৪) ও নওগাঁর আফসার উদ্দিনের ছেলে হুমায়ুন রশিদ (৪০), রিপন হোসেন (৩৫) এবং মাজেদ হোসেন (৩৮)।
‎
‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে নোয়াখালী চৌমুহনী থেকে ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে লক্ষ্মীপুরে দিকে যাচ্ছিল বাসটি। সকাল সাড় ৮টায় চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে সামনের সড়কে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতা ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়। এরপর গাড়ি ভেতর থেকে মোরশেদ আলম, জয়নাল আবেদিন ও হুমায়ুন রশিদ নামের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর রিপন ও মাজেদ নামের দুজন মারা যান।
‎
‎এ ঘটনায় হতাহতদের উদ্ধার করে নোয়াখালী ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটি উদ্ধার করা হয়েছে ।
‎
‎বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান। ওসি বলেন, বেপোরায়া গতির কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয় ২০ জন। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
‎তবে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। ঘটনার পর থেকে চালক ও হেলপারের খোঁজ পাওয়া যায়নি।
‎
‎এদিকে দুর্ঘটনার ঠিক একমাস আগে গত ৭ আগস্ট ভোরে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরত্বে নোয়াখালীর চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের ওই খালেই একটি মাইক্রোবাস ডুবে যায়। এতে একই পরিবারের সাতজনের মৃত্যু হয়।
‎
‎ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর উত্তরের জামায়াতের সেক্রেটারী ড. রেজাউল করিম। তিনি নিহত ও আহতের পরিবারকে শান্তনা ও সমবেদনা জানান। ঘটনার সাথে জড়িত সকলের তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন।
‎
‎অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
‎

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে নিহত ৫, আহত ১০

আপডেটের সময় : ০৩:২৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫