০২:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে হাসপাতালে হামলা-ভাঙচুর মালিকদের প্রতিবাদ

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ১২:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৭ টাইম ভিউ

‎‎লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রোগীর স্বজনদের হামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
‎
‎শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ নিয়ে সন্ত্রাসী কায়দায় মিলেনিয়াম হাসপাতালে হামলা, ভাঙচুর ও কর্মীদের মারধর করা হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাসপাতালে সেবা দিতে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিয়মিত হেনস্তার শিকার হচ্ছেন। এ ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
‎
‎এতে বক্তব্য রাখেন জেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি কবি রাজু হাসান, সহসভাপতি নুরুল হুদা প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে হামলার প্রতিবাদে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
‎
‎‎গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) শহরের মিলেনিয়াম হাসপাতালে পিত্তথলির পাথরের অপারেশনের সময় সমসেরাবাদ এলাকার রৌশন আরা বেগম নামে এক নারীর মৃত্যু হয়।
‎
‎স্বজনদের অভিযোগ, অপারেশনের সময়ই তার মৃত্যু হলেও তা গোপন রেখে তাকে অন্যত্র নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে স্বজনরা হাসপাতালের বিরুদ্ধে বিক্ষোভ ও হামলা চালান। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

লক্ষ্মীপুরে হাসপাতালে হামলা-ভাঙচুর মালিকদের প্রতিবাদ

আপডেটের সময় : ১২:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫