০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের মামলা-সংঘাতের জেরে রাস্তায় গাছ, চলাচলে ভোগান্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৯:৫৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২০ টাইম ভিউ

তারিকুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের কোনাগ্রাম ৩নং ওয়ার্ডে দুই গোষ্ঠীর মামলা ও দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে গ্রামের একটি প্রাচীন চলাচলের রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে আছে একটি গাছ। ফলে ওই রাস্তায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এমনকি মৃতদেহ বহন করাও সম্ভব হচ্ছে না, ফলে এলাকাবাসী চরম মানবিক সংকটে পড়েছেন।

অভিযোগকারীরা নোয়াব আলী, ইউপি সদস্য মিলন খা ও ওয়ারিশ মিয়া জানান, প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। অন্যদিকে প্রতিপক্ষের সাবেক ইউপি সদস্য জাহিদ মিয়া ও জমশের মিয়া জানান, মামলা তুলে নেওয়ার শর্তে তারা গাছ সরাতে রাজি আছেন।

এ ঘটনায় দফায় দফায় সালিশ বৈঠক হলেও, উভয় পক্ষের লিখিত প্রতিশ্রুতি নেওয়ার পরও কোনো সুরাহা হয়নি। এতে যুগ যুগ ধরে ব্যবহৃত প্রাচীন রাস্তাটি আজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, “এ বিষয়টি সম্পর্কে আমি অবগত। এ নিয়ে ইউনিয়ন পরিষদে বৈঠকও হয়েছে। তবে অন্য একটি বিষয়ে সালিশ বৈঠকে ব্যস্ত থাকায় বিস্তারিত বলতে পারছি না।”

এলাকাবাসীর দাবি, চলাচলের অধিকার রক্ষা ও ভোগান্তি দূর করতে জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

নাসিরনগরের মামলা-সংঘাতের জেরে রাস্তায় গাছ, চলাচলে ভোগান্তি

আপডেটের সময় : ০৯:৫৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫