০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে ব্যবসায়ীর স্ত্রী ও মেয়েকে জবাই করে হত্যা

‎আব্দুল্লাহ আল ফয়সাল, ‎লক্ষ্মীপুর : ‎লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দুর্বৃত্তরা মা ও মেয়েকে জবাই করে হত্যা করেছে।
‎ বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
‎ নিহতরা হলেন রামগঞ্জের সোনাপুর বাজারে ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমান স্ত্রী  জুলেখা বেগম (৪২) ও তার মেয়ে কলেজ শিক্ষার্থী তাসলিমা আক্তার (১৮)। এইসময় ঘর থেকে ৩০ভরি স্বর্ণালংকারসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করে দূর্বৃত্তরা।
‎
‎পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা যায়, আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে নিহত জুলেখা বেগমের ছেলে ফরহাদ বাসায় ফিরে এসে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে তার মা ও বোনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দ্বিতীয় তলার একটি রুমে ঢুকে তিনি মা ও বোনের রক্তাক্ত মরদেহ দেখতে পান। তার ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।
‎
‎খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
‎
‎রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বারী বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত চলছে, দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
‎
‎এদিকে এলাকাবাসীর দাবি, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

রামগঞ্জে ব্যবসায়ীর স্ত্রী ও মেয়েকে জবাই করে হত্যা

আপডেটের সময় : ০৯:২৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫