০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দিনা আধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্রের তিন বছর পূর্তি উদযাপন

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চান্দিনা হাজীর মোড় সংলগ্ন হাই স্কুল মার্কেটের দোতলায় অবস্থিত চান্দিনা আধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র তাদের তিন বছর পূর্তি উদযাপন করেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে মনোরম পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস. এম. রেজোয়ান আহমেদ টিপু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. মনিরুজ্জামান। তিনি বলেন,চান্দিনায় একটি আধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়ায় আমরা গর্বিত। এখানে রোগীরা উন্নতমানের চোখের চিকিৎসা পাচ্ছেন। বিশেষ করে গরিব রোগীদের বিনামূল্যে সেবা দেওয়া সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
ব্যবস্থাপনা পরিচালক এস. এম. রেজোয়ান আহমেদ টিপু বলেন,> “চান্দিনার সাধারণ মানুষের কথা ভেবেই আমি এই প্রত্যন্ত অঞ্চলের পৌর এলাকার হাই স্কুল মার্কেটে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছি। আমার লক্ষ্য, ভবিষ্যতে এখানে একটি অত্যাধুনিক মানবিক হাসপাতাল গড়ে তোলা, যেন এই এলাকার মানুষদের চিকিৎসার জন্য রাজধানী বা দেশের বাইরে যেতে না হয়।”
কেন্দ্রে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করছেন ডা. তাহসিমুন নাহার সুখি (এমবিবিএস, পিজিটি চক্ষু) — তিনি অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে রোগীদের সেবা দিয়ে আসছেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাজরা এস ভিপি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফসিউর রহমান।এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অসংখ্য চক্ষু রোগী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা আ. মালেক বলেন,
“আমার অনেক আত্মীয়-স্বজন এখান থেকে চক্ষু চিকিৎসা নিয়েছেন। তাদের অভিজ্ঞতা শুনে আমিও এখানে এসেছি চিকিৎসা নিতে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এম. আর. ইমরান (আনন্দ টেলিভিশন, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি), দৈনিক মাতৃছায়া পত্রিকার সাংবাদিক আবুল কালাম আজাদ ও ব্যবস্থাপনা পরিচালক চান্দিনা আল রাজি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, সাংবাদিক এ কে এম আজাদ (কুমিল্লা টিভি ও দৈনিক কুমিল্লার আলো), সাংবাদিক নূর মোহাম্মদ শ্রাবণসহ স্থানীয় সংবাদকর্মী ও অতিথিবৃন্দ।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

চান্দিনা আধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্রের তিন বছর পূর্তি উদযাপন

আপডেটের সময় : ১০:১৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫