০২:৪১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফুলের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা

কলাপাড়ায় জেলেদের নিরাপত্তা সহযোগিতা জোরদারের আহ্বান

ফখরুল আলম হাওলাদার, ক্রাইম রিপোর্টার (পটুয়াখালী) জেলা: উপকূলীয় জনপদ কলাপাড়া উপজেলা প্রাকৃতিক মৎস্য সম্পদে সমৃদ্ধ হওয়ায় স্থানীয় অর্থনীতিতে জেলেদের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে মৎস্য আহরণে ঝুঁকি, বৈরী আবহাওয়া ও নিরাপত্তা সংকট জেলেদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় জেলে করিম মাঝি, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মিজান হাওলাদার ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাগর ও নদীভিত্তিক মাছ ধরার ওপর নির্ভরশীল হাজারো পরিবার জীবিকা নির্বাহ করছে। ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক ও স্বাদুপানির মাছ এ অঞ্চলের প্রধান সম্পদ। কিন্তু ঝড়-জলোচ্ছ্বাস, ট্রলার দুর্ঘটনা, জলদস্যুতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলেরা প্রায়ই নিরাপত্তাহীনতায় ভোগেন।

বৃহস্পতিবার বিকেল পাঁচটায় এক অনুষ্ঠানে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, “কলাপাড়া মৎস্য সম্পদে পরিপূর্ণ একটি অঞ্চল। এই সম্পদ রক্ষা ও জেলেদের জীবিকা নিরাপদ রাখতে সরকার সবসময় আন্তরিক। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। সাগরে মাছ ধরার সময় যেন তারা ঝুঁকিমুক্ত থাকতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা কাজ করছি।”

তিনি আরও বলেন, “জেলেদের কল্যাণে সকল পর্যায়ের সহযোগিতা ও সমন্বয় জরুরি। সরকারি সুবিধা, প্রশিক্ষণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

অনুষ্ঠান শেষে স্থানীয় নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জাকির ফকির, সাধারণ সম্পাদক ফখরুল আলম, সাংগঠনিক সম্পাদক শামীম ফরাজী, সিনিয়র সহ-সভাপতি গাজী রুহুল আমিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলেদের সমস্যা, নিরাপত্তা এবং মৎস্য খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

জেলেদের দাবি, নিরাপদে মাছ ধরার জন্য পর্যাপ্ত নৌ-নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক যোগাযোগ সরঞ্জাম, আবহাওয়া সতর্কবার্তার দ্রুত প্রাপ্তি এবং দুর্ঘটনাকালীন সহায়তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তারা সহজ শর্তে ঋণ ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও চান।

বিশিষ্ট সমাজসেবক রিমন সিকদার মনে করেন, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, জেলেদের নিরাপত্তা জোরদার এবং সকল পর্যায়ে সহযোগিতা নিশ্চিত করা গেলে এ অঞ্চলের অর্থনীতি আরও শক্তিশালী হবে। বিশেষজ্ঞদের মতে, টেকসই মৎস্য আহরণ, নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং জেলেদের সামাজিক সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে কলাপাড়ার মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করা

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

ফুলের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা

কলাপাড়ায় জেলেদের নিরাপত্তা সহযোগিতা জোরদারের আহ্বান

আপডেটের সময় : ০১:১৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬