
সুমন সরকার : ময়মনসিংহ ভালুকা মডেল থানা এলাকায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ সংক্রান্ত ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন(সং ২০২০) এর ৯(৩)/৩০ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
সংঘবদ্ধ ধর্ষণের শিকার ভুক্তভোগীর বয়স ১৪ বছর। সে ময়মনসিংহ শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের সহকারী হিসেবে কাজ করে বলে জানা যায়।
গত ১৪ মার্চ ভুক্তভোগী ময়মনসিংহ থেকে উক্ত ফেসবুক আইডি পরিচালনাকারীর সাথে দেখা করার জন্য বাসযোগে রাত ৯ টায় ভালুকা বাসস্ট্যান্ডে যায়। জিসান ইসলাম নামের ফেসবুক হতে তাকে জানানো হয় সে কোথায় আসবে সে অনুযায়ী ভালুকা বাসস্ট্যান্ড হতে একব্যক্তি ভুক্তভগীকে রিসিভ করে এবং সিএনজিতে ওঠায়। এরপর ভুক্তভোগীকে সিএনজিযোগে পাঁচগাও নামক স্থানে নিয়ে যেতে থাকলে ভুক্তভোগীর সন্দেহ হলে সেখানে যেতে অস্বীকৃতি জানায়। আসামীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই কিশোরীকে বলপূর্বক পাচগাও খালের পাশে একটি নির্জন স্থানে নিয়ে সেখানে উপস্থিত আরো ৩ জন ব্যক্তি সকলেই সংঘবদ্ধভাবে ভুক্তভোগীকে রাত ১০ টা হতে ১১ টা ব্যাপী পালাক্রমে সকলেই ধর্ষণ করে ভিকটিমকে খালের পাড়ে ফেলে রেখে পালিয়ে যায় বলে ভুক্তভোগী জানায়।
পরবর্তীতে দূরবর্তী স্থানীয়দের সহায়তায় ভালুকা মডেল থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে এবং আইনগত ব্যবস্থা গ্রহন করে।
সুমন সরকার 









