০৪:০১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত বিচার নিশ্চিতে শরীয়তপুরে জুডিসিয়াল কনফারেন্স অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি: বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি, বিচারপ্রার্থীদের হয়রানি কমানো এবং বিচার ব্যবস্থাকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে দিনব্যাপী জুডিসিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সোলায়মান।

কনফারেন্সে উপস্থিত ছিলেন, পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা জজ) শেখ আমীনুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমিরুল ইসলামসহ জেলার বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ।
এছাড়া জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিভিল সার্জন কার্যালয়, গণপূর্ত বিভাগ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারি কৌঁসুলি (জিপি) এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) কনফারেন্সে অংশগ্রহণ করেন।

কনফারেন্সে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির পথে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব বাধা দূর করে কীভাবে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে স্বল্পতম সময়ে মামলা নিষ্পত্তি করা যায়, সে বিষয়ে কার্যকর মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এছাড়া বিচারপ্রার্থীদের অযথা হয়রানি ও ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ এবং আদালতের সেবার মান উন্নয়নের বিষয়েও গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বিচার বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে এ ধরনের সমন্বয়মূলক কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

দ্রুত বিচার নিশ্চিতে শরীয়তপুরে জুডিসিয়াল কনফারেন্স অনুষ্ঠিত

আপডেটের সময় : ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬