
জাকির হোসেন সুজন, বিভাগীয় ব্যুরো চীফ রংপুর : সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে রংপুর সাহিত্য একাডেমির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ রংপুর টাউন হলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে বইয়ের উন্মোচন, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত ডিআইজি, আরআরএফ জনাব মোঃ আব্দুর রাজ্জাক, আখতারুজ্জামান সাজু অধ্যক্ষ মাহিগঞ্জ কলেজ রংপুর, কে এম আরিফুজ্জামান জেলা কালচারাল অফিসার রংপুর, কবি দিলরুবা শাহাদাৎ সম্পাদক মঞ্জিলিকা সাহিত্য পত্র, মাহাবুবুল আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী দিনাজপুর, প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত)কারমাইকেল কলেজ রংপুর, চৌধুরী মাহমুদুন নবী ডলার, সভাপতি সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুর। বক্তারা তাঁদের বক্তব্যে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে রংপুর সাহিত্য একাডেমির ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, একটি সৃজনশীল ও মানবিক সমাজ গঠনে সাহিত্যচর্চার বিকল্প নেই। নতুন প্রজন্মকে বই পড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাই হাফিজ সভাপতি, রংপুর সাহিত্য একাডেম।
অনুষ্ঠানে বিভিন্ন সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
জাকির হোসেন সুজন, বিভাগীয় ব্যুরো চীফ রংপুর 









