
জাকির হোসেন সুজন, ব্যুরো রংপুর : রংপুর মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
আজ রংপুর মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং একাধিক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ কমিশনার আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, মাদকবিরোধী অভিযান এবং চলমান নিরাপত্তা কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। পুলিশ কমিশনার এসব প্রশ্নের উত্তর দেন এবং অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
জাকির হোসেন সুজন, ব্যুরো রংপুর 









