১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মানসম্মত পোশাকের চাহিদা পূরণে গিভেন্সি শোরুম

মোঃ আনিছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আধুনিক ডিজাইন, মানসম্মত পোশাক ও ক্রেতাবান্ধব পরিবেশ, এই তিন বিষয়কে গুরুত্ব দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতাদের আস্থা অর্জনে এগিয়ে যাচ্ছে গিভেন্সি শোরুম।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাশাপাশি সরাইল উপজেলা ও অরুয়াইল ইউনিয়ন পর্যায়েও এই প্রতিষ্ঠানের শোরুমের কার্যক্রম বিস্তৃত হওয়ায় স্থানীয় মানুষের কাছে সহজলভ্য হচ্ছে বিভিন্ন ধরনের আধুনিক ও মানসম্মত পোশাক।

বর্তমান সময়ে পোশাকের ক্ষেত্রে ক্রেতাদের চাহিদা ও রুচিতে এসেছে ব্যাপক পরিবর্তন। মান, ডিজাইন, মূল্য ও কেনাকাটার পরিবেশ, সবকিছু বিবেচনা করেই পোশাক কেনার প্রতি আগ্রহী ক্রেতারা। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে গিভেন্সি শোরুমগুলোতে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের উপযোগী পোশাকের সমাহার রাখা হচ্ছে।

এব্যাপারে গিভেন্সি শোরুমের স্বত্বাধিকারী মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জন্য মানসম্মত পোশাকের পাশাপাশি সুন্দর ও ভালো পরিবেশে কেনাকাটার সুযোগ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। ক্রেতাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবার মান বজায় রাখার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, ব্যবসার এই পর্যায়ে এসে সবার আরো দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। আমাদের প্রধান অগ্রাধিকার হলো ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করা। সেই আস্থা নিয়ে গিভেন্সিকে একটি বিশ্বস্ত ফ্যাশন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।

এব্যাপারে গিভেন্সির ক্রেতারা জানান, আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি পণ্যের মান ও শোরুমের পরিবেশ তাদের আকৃষ্ট করছে। জেলা শহরের বাইরে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও শোরুম থাকায় স্থানীয় ক্রেতাদের জন্য পছন্দের পোশাক কেনার সুযোগ আরও সহজ হয়েছে।

তারা আরও বলেন, একটি প্রতিষ্ঠানের সফলতার জন্য পণ্যের মানের পাশাপাশি ক্রেতাদের সঙ্গে ভালো আচরণ ও সেবার মান গুরুত্বপূর্ণ। গেভিন্সি এসব বিষয় ধরে রাখতে পারলে ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়ার পোশাকের বাজারে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তারা প্রত্যাশা করেন।

এদিকে, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি ক্রেতাদের চাহিদা ও রুচিকে গুরুত্ব দিয়ে আধুনিক পোশাকের সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে গিভেন্সি শোরুম কর্তৃপক্ষ।

জানা গেছে, গিভেন্সির ১ম শাখা: এম এ টাওয়ার, ডক্টর ফরিদুল হুদা রোড, সদর ব্রাহ্মণবাড়িয়া। ২য় শাখা: গার্লস্ স্কুল মার্কেট, সরাইল ব্রাহ্মণবাড়িয়া।৩য় শাখা: মিজান মার্কেট, অরুয়াইল বাজার, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়ায় মানসম্মত পোশাকের চাহিদা পূরণে গিভেন্সি শোরুম

আপডেটের সময় : ০৬:১৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬