০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক

  • অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : ১০:০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ১১২ টাইম ভিউ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে এবার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপ-পরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার দুদক সূত্র জানায়, অনুসন্ধানকারী দল সম্পদবিবরণীর নোটিশ জারিসহ স্বৈরাচার শেখ হাসিনার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে। একইসঙ্গে আয়কর নথির সঙ্গে বাস্তবে তার সম্পদের হিসাব মেলাবে।

এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান শুরু করে দুদক। এরই মধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চর্জশিট দাখিল করলে আদালত হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এছাড়া, বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের অভিযোগেও হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করতে যাচ্ছে দুদক।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক

আপডেটের সময় : ১০:০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫