০২:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
৮ লক্ষ টাকা জরিমানা ও ৯ টি বৈদ্যুতিক মিটার জব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বাউনিয়ার সাগুফতা এলাকায় রাজউকের মোবাইল কোর্ট

মোল্লা নাসির উদ্দিন : ১৯ মে, ২৫ (সোমবার) রাজউক এর জোন ৩ ও জোন ৮ এর আওতাধীন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজউক। এ সময় মোট ৮ লক্ষ টাকা জরিমানা করা হয় ও ৯ টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।

রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শান্তা রহমান এর নেতৃত্বে রাজউক এর জোন ৮/২ এর আওতাধীন নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের কালু হাজী রোড, এলাকায় ১১ টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৭ টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয় ও দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবন সমূহের রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার জনাব এফ আর আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অন্যদিকে, রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বেলায়েত হোসেন এর নেতৃত্বে রাজউক এর জোন ৩/১ এর আওতাধীন সাগুফতা, বাউনিয়া এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় সর্বমোট ০৫ টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ভবন মালিকদের মোট ৬ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ২ টি মিটার জব্দ করা হয় এবং রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। এছাড়াও ভবন মালিকগণের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার জনাব শেখ মাহাব্বীর রনি, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

৮ লক্ষ টাকা জরিমানা ও ৯ টি বৈদ্যুতিক মিটার জব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বাউনিয়ার সাগুফতা এলাকায় রাজউকের মোবাইল কোর্ট

আপডেটের সময় : ০৯:১৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫