০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টের স্থগিতাদেশে বগুড়ায় পরিবহন মালিক সমিতির নির্বাচন স্থগিত

আগামী ১৪ জুন অনুষ্ঠিতব্য বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির নির্বাচন হাইকোর্টের আদেশে স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) বিচারপতি মো. আকরাম হোসাইন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদেশে বলা হয়, নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিটি অবৈধ ও স্বেচ্ছাচারিতাভাবে গঠিত হয়েছে। শ্রম দপ্তরের অনুমোদন ব্যতিরেকে এই কমিটি গঠনের প্রেক্ষিতে নির্বাচন পরিচালনা সম্পর্কিত পূর্বের সব নির্দেশনা স্থগিত করা হয়।

এ বিষয়ে সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে যেভাবে একটি কমিটি গঠন করা হয়েছিল, সেটি এখন স্থগিত করা হয়েছে। ফলে পূর্বের নিয়মেই সমিতি পরিচালিত হবে।”

এদিকে, বগুড়ায় পরিবহন অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। শ্রমিক দলের পক্ষ থেকে বগুড়া প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করে বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারী কবির আহমেদ মিঠুকে বগুড়ায় বয়কটের ডাক দেয়। এতে সমর্থন করেন বগুড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল।

বগুড়ার পরিবহন খাত এর মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন এর চলমান পরিস্থিতি ঘিরে জেলা জুড়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

হাইকোর্টের স্থগিতাদেশে বগুড়ায় পরিবহন মালিক সমিতির নির্বাচন স্থগিত

আপডেটের সময় : ০১:১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫