০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে ১৭ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

‎‎পিরোজপুর প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে পিরোজপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩০ মে) পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়। ‎শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকাল ৭ টায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, সকাল ৮ টায় কোরআনখানী, সকাল ১০ টায় শোকর‍্যালি পরে বেলা সাড়ে ১১ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ‎আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সিনিয়র সদস্য এডভোকেট আবুল কালাম আকন, আহসানুল কবির লীন, পৌর বিএনপির সভাপতি শহিদুল্লাহ শহিদ, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ। ‎আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত। জিয়াউর রহমান সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশের তলা বিহীন ঝুড়ি পূর্ণ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আওয়ামী দুঃশাসনের মধ্যেও আমরা তাঁর আদর্শের পতাকা উঁচু রেখেছি। ‎আলোচনা সভা শেষে জেলা ওলামা দলের সদস্য সচিব মিরাজ মোল্লা দোয়া মাহফিল পরিচালনা করেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

পিরোজপুরে ১৭ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

আপডেটের সময় : ০৫:১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫