
মহান স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের অধিনায়ক, মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার, রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রুপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিনের সাথে ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এসএম রেজা চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামানের নেতৃত্ব জিয়া উদ্যানে ঝড় বৃষ্টি উপেক্ষা করে ডেমরা থানার বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে তার সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানার বিএনপি নেতা মোঃ মনির হোসেন খান। ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ দুলাল ভুইঁয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ৬৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম , সাধারণ সম্পাদক আবদুল হাই, ৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ গরিব উল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান বেপারী সহ ডেমরা থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ছবি ও তথ্য : বিশেষ প্রতিবেদক, মোঃ রাজু তালুকদার
মোঃ রাজু তালুকদার 









