০৪:০০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত-৩

মোঃ ওমর ফারুক (সানি) পাবনা : পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়েসহ এক লিচু বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

বুধবার (১১ জুন )সকাল ৭টায় কুষ্টিয়া-দাশুড়িয়া মহাসড়কের ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন ও মেয়ে পূর্ণতা এবং উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে লিচু বিক্রেতা আনিছুর রহমান।

পাকশী হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মফিজুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোরে ফিরছিলেন। পথে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকার সড়কের পাশে দাঁড়িয়ে লিচু কিনতে গিয়ে পিছন থেকে আসা কার্ভাডভ্যানের ধাক্কায় মফিজুল ইসলাম, তাঁর স্ত্রী, মেয়ে এবং লিচু বিক্রেতা গুরুতর আহত হন। এরপর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আহত অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মফিজুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।কার্ভাডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহগুলোর আইনগত কার্যক্রম শেষে দুই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত-৩

আপডেটের সময় : ০১:১৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫