০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা সংক্রমণ বাড়ায় মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি

তানভীর সোহেল, বাগেরহাট : দেশে ফের করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মোংলা বন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে বন্দর জেটির প্রধান ফটকে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার যন্ত্রপাতি। একইসঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে বন্দরে কর্মরত শ্রমিক, কর্মকর্তা ও আগত বিদেশি জাহাজের নাবিকদের জন্য। বন্দর সূত্রে জানা গেছে, বিদেশি বাণিজ্যিক জাহাজে আগত নাবিকদের শরীরের তাপমাত্রা থার্মাল স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি শ্রমিক ও বন্দরসংশ্লিষ্ট সবার জন্য হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। বন্দর হাসপাতাল থেকেও জারি করা হয়েছে সতর্কতা বিজ্ঞপ্তি। করোনা উপসর্গ দেখা দিলে দুটি নির্ধারিত নম্বরে দ্রুত যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান জানান, সম্প্রতি দেশে করোনা সংক্রমণ আবারও বাড়ছে। এ অবস্থায় মোংলা বন্দরে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ১৫ জুন থেকে অফিস কার্যক্রম চালু হচ্ছে, তাই সবাইকে বিধিনিষেধ অনুসরণের বিষয়ে সতর্ক করা হয়েছে। তিনি আরও জানান, সতর্কতার পাশাপাশি বন্দর কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিদেশি বাণিজ্যিক জাহাজে মালামাল লোড-আনলোড চলছে, আমদানি-রপ্তানিকারকেরাও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ফেয়ারওয়ে ও অন্যান্য পয়েন্টে অবস্থান করা জাহাজগুলো থেকেও যথারীতি পণ্য ওঠানামা এবং পরিবহন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বন্দর কর্তৃপক্ষের এমন আগাম ও সতর্কতামূলক ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। তারা বলছেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করার মাধ্যমে বন্দরের কার্যক্রম সচল থাকলে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

করোনা সংক্রমণ বাড়ায় মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি

আপডেটের সময় : ০৯:২৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫