০৪:০০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মোঃ উজ্জ্বল রহমান, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলার পাকাপুল এলাকায় হানিফ পরিবহনের একটি বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবারবার দুপুরে রাজাপুর-ভাণ্ডারিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি ভাণ্ডারিয়া থেকে রাজাপুরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস এসে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় এনেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

ঝালকাঠিতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেটের সময় : ০৪:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫