০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-২জন

‎আব্দুল্লাহ আল ফয়সাল, ‎লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। ‎গ্রেপ্তার দুজন হলেন, নাম রাজু হাসান (১৮); ও শরীফ হোসেন (২৪)।
‎
‎রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভুক্তভোগী কিশোরী ধর্ষণের শিকার হন। পরে শুক্রবার রাতে কিশোরীর মা চারজনকে আসামি করে রামগতি থানায় একটি মামলা করেন।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা গেছে, রামগতির চরগাজীর দক্ষিণ টুমচর এলাকায় বুধবার সকালে বাড়ির পাশে ছাগল বেঁধে এসেছিলেন ওই কিশোরী। দুপুর ১টার দিকে ছাগলটি আনতে গেলে স্থানীয় জুয়েল হোসেন, আজাদ হোসেন, রাজু হাসান ও শরীফ হোসেন কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনা কাউকে না জানাতে ভুক্তভোগীর পরিবারকে নানা হুমকিও দেয় অভিযুক্তরা।
‎
‎পুলিশ কর্মকর্তা কবির হোসেন বলেন, উপজেলার চরগাজীর দক্ষিণ টুমচর এলাকা থেকে অভিযুক্ত রাজু হাসান ও শরীফ হোসেনকে আটক করা হয়। পরে এই মামলায় তাঁদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
‎
‎কবির হোসেন জানান, শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগী কিশোরীকে সদর হাসপাতলের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

লক্ষ্মীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-২জন

আপডেটের সময় : ০৪:১১:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫