০২:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিল পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৪ জুন) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর আওতাধীন হাতিরঝিল এলাকায় পানি পরিশোধন, সবুজায়ন, ও জীববৈচিত্র‍্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে হাতিরঝিল এলাকা পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।
পরিদর্শনকালে হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্টদের সাথে পরামর্শক্রমে বিভিন্ন বিষয়ের উপর পর্যালোচনা ও করণীয় নির্ধারণ করা হয়। যার মধ্যে রয়েছে, হাতিরঝিল লেকের মাঝে দ্বীপ এর সংযোগ রাস্তা অপসারন করে জীব বৈচিত্র্য সংরক্ষনের উপযোগী করে দ্বীপকে গড়ে তোলা এবং পানি প্রবাহের গতিপথ প্রসারিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও উক্ত দ্বীপে আরো গাছ লাগানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এর পানি পরিশোধনের লক্ষ্যে স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি পদক্ষেপ গ্রহণ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।।
পরিদর্শনকালে হাতিরঝিল এলাকার রাস্তা, ফুটপাথ, ওয়াকওয়ে, সবুজায়ন, লাইটিং ও বিভিন্ন বৈদ্যুতিক ও যান্ত্রিক স্থাপনাসমূহের রক্ষনাবেক্ষন ও মেরামত কাজের প্রয়োজনীয়তাা ও যৌক্তিকতা নিরুপন করার লক্ষ্যে প্রকল্পের উন্নয়নের সাথে সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি টেকনিক্যাল টীম গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও পর্যটকগণের কাছে হাতিরঝিল সম্পর্কে একটি পরিস্কার ধারণা তুলে ধরতে হাতিরঝিল ম্যানেজমেন্ট ভবনের নীচ তলায় হাতিরঝিল কর্ণার ও লাইব্রেরি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (উন্নয়ন) জনাব মোঃ হারুন-অর-রশীদ, ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ও এন্ড এম) প্রকৌশলী এ কে এম সহিদ উদ্দিন, ভিত্তি স্থপতি বৃন্দ লি: এর পরিচালক স্থপতি ইকবাল হাবিব, রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পূর্ত সার্কেল-১), নির্বাহী প্রকৌশলী (সদর দপ্তর) সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

হাতিরঝিল পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

আপডেটের সময় : ০১:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫