
মোঃ রুবেল হোসেন, দিনাজপুর : দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলবাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাজু ইসলাম ও মোতালেব নামে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত সাজু ইসলাম (৩২) দিনাজপুর কাহারুল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনোয়ারুল ইসলাম এর পুত্র। অপরজন মোতালেব হোসেন (৩৩) একই উপজেলার হলেও তার বাবার নাম পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দিনাজপুর শহর থেকে ফুলবাড়ী অভিমুখে মোটরসাইকেলটি যাওয়ার সময় অপরদিক থেকে আসা একটি পিকআপ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের একজন আরোহী নিহত হন। অপর মোটরসাইকেল আরোহী কে হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়। ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা পিকআপ এর ড্রাইভার ও হেলপারকে আটক করলেও পুলিশ আসতে দেরি হওয়ায় আটক ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়।
রিপোর্টারের নাম 









