
আব্দুল্লাহ আল ফয়সাল, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ২০২৪ সালের জুলাই – আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ ই) জুন সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১৭টি শহীদ পরিবারকে লক্ষ্মীপুর জেলা পরিষদের সহযোগিতায় প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা করে মোট ৩৪ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান এর সঞ্চালনার এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার আকতার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী আশরাফুন নাহার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার তাঁর বক্তব্যে বলেন, “গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি জাতির ঋণ চিরকালীন। তাঁদের পরিবারের প্রতি সরকারের এই সহায়তা কেবল একটি আর্থিক অনুদান নয়, বরং এটি তাঁদের আত্মত্যাগের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রতিফলন।”
অনুষ্ঠান শেষে শহীদ পরিবারগুলোর সদস্যরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদদের স্মৃতি সংরক্ষণে আরও উদ্যোগ নেওয়ার দাবি জানান।
রিপোর্টারের নাম 









