
আব্দুল্লাহ আল ফয়সাল, লক্ষ্মীপুর : মেধা মননে উন্নত প্রজন্ম বদলে দিবে বিশ্ব, এই স্লোগান নিয়ে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০শে) জুন সকালে শহরের একটি রেষ্টুরেন্ট দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ব্যুরো এর সাবেক উপ পরিচালক আবু খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লক্ষ্মীপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ হাবিবুর রহমান সবুজ, হলিহার্ট রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ফয়েজ আহমেদ, দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল হামদু সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের পরিচালনা কমিটির নির্বাহী সদস্য রাজীব হোসেন, শরীফ হোসেন, তানিম হোসেন, নাইম হোসাইন প্রমুখ
পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন ও শতাধিক শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।
রিপোর্টারের নাম 









