০৪:০২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ডিবির হাতে আটক দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাসেম ওমানি

শাহ সাহিদ উদ্দিন : কুমিল্লা দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানীকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলনে আমিনুল ইসলাম সাব্বির (১৭) হত্যা মামলায় শনিবার (২১ জুন) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল কাশেম ওমানী দেবিদ্বার পৌরসভা এলাকার মৃত ছেলে মৃত মোহাব্বত আলীর ছেলে। তিনি সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের অনুসারী। জেলা ডিবির ওসি মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গুলিতে মারাত্মক আহত হন অটোরিকশাচালক আমিনুল ইসলাম সাব্বির (১৮)। এরপর চিকিৎসাধীন অবস্থায় ২১ দিন পর মারা যান তিনি। আমিনুল দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।
ওই ঘটনায় নিহত সাব্বিরের মামা মো.নাজমুল হক বাদী হয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে ৯৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, আবুল কাশেম ওমানী নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি। গত বছরের ৫ আগস্টের পর তিনি কুমিল্লায় আত্মগোপনে ছিলেন। শনিবার সন্ধ্যায় কুমিল্লা ডিবি পুলিশের একটি দল তাকে কুমিল্লা থেকে আটক করে।
তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

কুমিল্লায় ডিবির হাতে আটক দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাসেম ওমানি

আপডেটের সময় : ১১:৫৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫