০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় ২৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সৌমিত্র সুমন, নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় ২৫০ পিস ইয়াবাসহ মো. ইজাজ আহমেদ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) গভীর রাতে উপজেলার বানাতি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া গ্রামের খবির হাওলাদারের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন এসআই মোফাজ্জল হোসেন, এএসআই রাসেল খান, এএসআই জসিম উদ্দিন ও এএসআই শাহিন হোসেন। অভিযানে বানাতি বাজারে মাদক কেনাবেচার সময় ইজাজ আহমেদকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, “আটক ইজাজ আহমেদের বিরুদ্ধে এর আগেও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।”

স্থানীয়দের অভিযোগ, ইজাজ দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন। তার গ্রেফতারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

কলাপাড়ায় ২৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেটের সময় : ১০:১৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫