০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিরপুরে অনেকের কাছে এক আতঙ্কের নাম এনামুল হক লিটন

হাসান মামুন, দক্ষিণাঞ্চল প্রতিবেদক : ভয় আর আতঙ্কের জনপদে পরিণত হয়েছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার আশেপাশের এলাকা। সন্ত্রাসী, চাদাঁবাজী, বøাকমেইল, ভূমিদস্যু, মাদক, নারীনির্যাতন, অস্ত্র, অপহরণ, হত্যা, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ ব্যাপক অভিযোগ উঠেছে এনামুল হক লিটনের বিরুদ্ধে। সে উপজেলার পূর্ব বানিয়ারী গ্রামের মৃত: ইউনুস আলী শেখের পুত্র।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত চাকুরিচ্যুত এনামুল হক লিটন। বিগত আওয়ামীলীগ সরকার ক্ষমতা থাকার সময় এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্বেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর পূনরায় অবৈধ মাদককারবারসহ নাজিরপুর এবং চিতলমারী এলাকায় ত্রাসের সঞ্চার করছে। অনুসন্ধানে, ব্যাপক অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয় এক প্রত্যক্ষদর্শী। এদিকে সন্ত্রাসী কর্মকান্ড করার দায়ে অস্ত্র, মাদক, চাঁদাবাজি, বøাকমেইল ও হত্যাসহ একাধিক অভিযোগ থাকলেও পিরোজপুর আদালতে ও নাজিরপুর থানায় তার বিরুদ্ধে ৬ টি মামলার তথ্য এ প্রতিবেদকের হাতে এসেছে। একাধিক মামলায় খালাস ও জামিনে বের হয়ে আরো বেপরোয়া হয়ে ওঠে চাকুরিচ্যুত সেনা সদস্য এনামুল হক লিটন।
তার কর্মকাÐের বিষয়ে খোঁজখবর নিতে তার নিজ এলাকার কয়েকজনের সাথে কথা হয় এ প্রতিবেদকের। তাদের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে বলেন, তার কর্মকাÐে সবচেয়ে বেশি আতঙ্কে থাকতে হয় ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণী ও নারীদের। সে বিভিন্ন অপরাধ কর্মকাÐের সাথে সম্পৃক্ত সুচতুর এনামুল হক লিটনের নেতৃত্বে এলাকায় রয়েছে মাদক ও অস্ত্র ব্যবসার ভয়াবহ এক সিন্ডিকেট। বিভিন্ন কৌশলে বন্ধুত্ব ও সম্পর্ক স্থাপন করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। অনেকের কাছে এক আতঙ্কের নাম এই এনামুল হক লিটন।
মেয়ে হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় বাবা নাজিরপুরের চালিতাবাড়ি বাসস্ট্যান্ড এলাকার কামরুল ইসলাম। ২০২০ সালে ৩ সেপ্টেম্বর মাদ্রাসা পড়–য়া মেয়ে হত্যার ন্যায্য বিচার চেয়ে তিনি বলেন, এখনও বুক ফুলিয়ে হেঁটে বেড়ায় আসামিরা। এর আগের রাতে ২ সেপ্টেম্বর এনামুল হক লিটন শেখসহ ৩ জন আমার বাসায় এসে বলে, তোমার মেয়ের সাথে এই ছেলের (রাসেদুল) সম্পর্ক আছে, বিয়ে দিতে হবে, তা না হলে তুলে নিয়ে বিবাহ দিব। ভয়ভীতি ও হুমকি দিয়ে লিটন শেখ বলে, তোর মেয়ের ভিডিও ধারণ করে রাখা আছে সেসব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে এই বলে মেয়েকে চড়-থাপ্পর মারে। পরের দিন মাদ্রাসা পড়–য়া আমার মেয়েটির লাশ ঘরের চালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। ঘটনার পরে নাজিরপুর থানায় গিয়েছি বিচারের ভরসা পাইনি, দায়ের করা মামলায় উপজেলার পূর্ব বানিয়ারী গ্রামের মৃত: ইউনুস আলী শেখের পুত্র এনামুল হক লিটন শেখ এজাহারে ২ নম্বর অভিযুক্ত। পিরোজপুর আদালতে দায়ের করা দুটি পৃথক মামলায় তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত করার জন্য নির্দেশ করে যার প্রতিবেদন আদালতে বিচারাধীন রয়েছে।
নিরাপত্তা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার এনামুল হক লিটনের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, বøাকমেইল, অনৈতিক কর্মকান্ড, মাদকসহ একাধিক অভিযোগ উঠেছে। সূত্রে জানায়, নাজিরপুর উপজেলার দিঘীরজান, পূর্ব বানিয়ারী, বানিয়ারী, তারাবুনিয়া, ভাইজোড়া, নতুনরাস্তা, চালিতাবাড়ি, বুড়িখালিসহ পাশ^বর্তী বাগেরহাট জেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।
তারাবুনিয়া গ্রামের মো: রফিক বলেন, আমার উত্তর তারাবুনিয়ায় অটো রাইস মিল আছে। কিছুদিন আগে লিটন ও তার দলবল আমার কাছে চাঁদা দাবী করে। আমি চাদাঁ দিতে অস্বীকার করলে লিটল ও তার দলবল আমার ভাবীকে কুপিয়ে জখম করে। আমি পিরোজপুর আদালতে মামলা করলে আদালত পিবিআইকে মামলার তদন্ত ভার অর্র্পন করে। আদালত লিটনকে জেল হাজেতের নির্দেশ দেয়। জামিনে মুক্তি পেয়ে সে আমাকে পুনরায় হুমকি দিচ্ছে। একই এলাকার ভুক্তভোগী খাদিজা আক্তার জানান, লিটন তাকে অনেকদিন ধরে হুমকি দেয়া ও নানাভাবে হয়রানী করছে। জমিতে গেলে মারধর করে, ঘরবাড়ি ছাড়ার জন্য বারবার হুমকি দেয়ার পর বর্তমানে আমি বাড়ি ঘর ছাড়া। আমি পিরোজপুর আদালতে মামলা দায়ের করেছি। মামলা নং-৪২/২০২৪।
দিঘীরজান এলাকার বিএনপি নেতা আসমত আলী হাওলাদার বলেন, সে এলাকায় কোন ভাল কাজের সাথে সম্পৃক্ত নয়। বিশেষ করে ৫ আগষ্টের পর এলাকায় তার কর্মকান্ড আরও প্রশ্নবিদ্ধ। সড়ক ও জনপদের প্রকল্পে চাকুরিরত মো: ইউসুফ বলেন, জায়গা জমি নিয়ে বিবাদের জের ধরে সে আমাকে বিভিন্ন সময় হুমকি প্রদান করে আসছে। অভিযোগ আছে, পাঁচ ছয় বৎসর পূর্বে আ: হান্নান শেখ, সুলতান শেখ, মোজাহার শেখ, মোশাররফ এবং দিঘীরজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন মহিলা সহকারী শিক্ষককে রাতের অন্ধকারে ঘরে ঢুকে হাত পা বেধে প্রায় ৭-৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়াও আকাশ নামের এক ব্যক্তিকে চালিতাবাড়ি বাসস্টান্ড থেকে অপহরণ করে নিয়ে একজন মহিলাকে এনে অনৈতিক ছবি, ভিডিও করে এবং জিম্মি করে নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা, স্বর্নের আংটি ও মোবাইল নিয়ে যায়। এ ঘটনায় মামলা পিরোজপুর আদালতে বিচারাধীন রয়েছে। অনুসন্ধানে জানাগেছে, একাধিক মোবাইল নাম্বার ব্যবহার করে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দিঘীরজান মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে। ৫ আগস্ট এর পর থেকে সে এলাকায় আরও তান্ডব চালানো শুরু করে। এলাকার বিভিন্ন লোকের কাছে সে চাঁদা দাবী করে। এছাড়াও মামলায় জড়িয়ে দেয়া ও ধরিয়ে দেয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন বলেন, আমার ভাইর ঘরে রাতের অন্ধকারে হাত পা বেধে টাকা ও সোনা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ভুক্তভোগী সামসু গাজী জানান, জমি ও টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় আমাকে হুমকি দেয়। স্থানীয় এলাকাবাসী অপরাধ জগতের এই ভয়ংকর গ্রæপের হাত থেকে নিস্তার চাইছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে দমনের দাবী জানাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এনামুল হক লিটনের সঙ্গে মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনে কিছু এ বিষয়ে বলবো না বলে জানান….। সরাসরি এসে বলেন। এক পর্যায়ে তিনি বলে ওঠেন অভিযোককারীর নাম না বললে, আমি কিছু বলবো না। পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র সহসভাপতি এবং উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন কমিটিতে জানামতে সে ছিল না। এসব বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল। থানায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এনামুল হক লিটনের বিরুদ্ধে পিরোজপুর এর নাজিরপুর থানার এফআইআর নং-০১,তাং ০৩/০২/২০১৩ ইং,ধারা-১৪৩/৩৪১/৩৪২/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৭৯/৫০৬(২)/৩২৩ পেনাল কোড-১৮৬০। এফআইআর নং-১৬, তাং ২৬/০৮/২০০৭ ইং, ধারা-৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০(সংশোধনী২০০৩)। এফআইআর নং-১১, তাং ১৪/০৩/২০০৭, ধারা-৩৭৯/৩৪১/৩২৩/৩২৪/৩২৬ পেনাল কোড-১৮৬০। এফআইআর নং-১৪, জি, আর/৯৮/১৫(নাজিরপুর), তাং ৩০/০২/২০১৫ইং, ধারা-৩৮৫/১৪৩/৩৪২/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০। এফআইআর নং-৩, তাং-১০/০৯/২০২২ইং,জি আর নং-০,তাং ১০/০৯/২০২২ইং, ধারা-৪/৩, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন;তৎসহ ৩২৩/১০৯/৩২৫/৩৪১/৩০৭/৩৪/৪২৭/৩২৬/১৪৩/১১৪ পেনাল কোড-১৮৬০। যা সব গুলো জামিনে আছে এবং তার বর্তমান অপরাধ সম্পর্কে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পিরোজপুর আদালতে মামলা নং-৪২/২০২৪ ইং, জেলা ও দায়রা জজ আদালতের সেশন কোট- ১৭/২০২৩ ইং এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা রুজু হয় যার মামলা নং ৭০/২০২২ ইং। এ বিষয়ে পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরীন জাহান এলাকাবাসীর আহবান জানান আতংকিত না হয়ে আমাদের তথ্য দেন। সব তথ্য যাচাই করা হচ্ছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

নাজিরপুরে অনেকের কাছে এক আতঙ্কের নাম এনামুল হক লিটন

আপডেটের সময় : ১১:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫