০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘারপাড়া ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া, যশোর : যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ১২ জুলাই অনুষ্ঠিত এই নির্বাচনে, মহাবিদ্যালয়ের গভার্নিং বডির অভিভাবক সদস্য পদে (৫জন প্রতিদ্বন্ধীর মধ্যে) জয় পেয়েছেন মোঃ আছাদুজ্জামান, মোঃ বাচ্চু মিয়া ও মোঃ নাজমুল আল-মামুন।
তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে ৩৯০, ৩৫৮ ও ৩৪৯টি। অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট হলো কামরুজ্জামান ৩৪২ ও নজরুল ইসলাম ২৬৬টি।
শনিবার ১২ জুলাই সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে চলা এ ভোট গ্রহণ অনুষ্ঠানে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । এদিন প্রধান নির্বাচন কমিশনার কলেজটির অধ্যক্ষ আব্দুল মতিন রাত ৯টার দিকে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।। নির্বাচনে ১০২৫ জন ভোটারের মধ্যে ৬৫৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
কলেজ সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, কলেজ পরিচালনা পর্ষদ (গভর্ণিং বডি) নির্বাচনের লক্ষ্যে ১জুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। ভোটার আপত্তি ও সংশোধন শেষে ১৭জুন মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন নির্ধারন করা হয়। এতে ৯জন আভিভাবক সদস্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। ২৫জুন প্রত্যাহারের শেষ দিনে ৪জন সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে নির্বাচনে ৫জন সদস্য প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকে। উপজেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এ অনার্স কলেজের ১হাজার ২৫জন অভিভাবক সদস্য তাদের ভোট প্রদানের মাধ্যমে তিনজন অভিভাবক সদস্য কে মনোনীত করেন ।
১৫ সদস্যের পূর্নাঙ্গ গভর্ণিং বডির সদস্যরা হলেন, নির্বাচিত ৩ জন অভিভাবক সদস্য, ১জন প্রতিষ্ঠাতা সদস্য, ১জন দাতা সদস্য (ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব), ৩ জন বিদ্যোৎসাহী সদস্য, ১জন হিতৈষী সদস্য, ১জন ডাক্তার সদস্য, ৩জন শিক্ষক প্রতিনিধি, ১জন সচিব (কলেজের অধ্যক্ষ) ও সভাপতি। অভিভাবক সদস্য নির্বাচনে অন্য দুই কমিশনার ছিলেন, জয়নাল আবেদিন ও মাসুদ আলম টিপু।রে

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

বাঘারপাড়া ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

আপডেটের সময় : ১০:০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫